শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পটিয়া পৌরসভা নির্বাচন প্রচারণায় নৌকা এগিয়ে

আগামী ১৪ ফেব্রুয়ারী  পটিয়া পৌরসভার নির্বাচনে মেয়র, পুরুষ কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা দিন-রাত এমনকি গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীদের প্রচারণার কার্যক্রমে গণসংযোগ, উঠান বৈঠক, মিছিল-মিটিং ও মতবিনিময় সভায় ভোটারদের বিভিন্ন উন্নয়ন মূলক ফিরিস্থির পাশাপাশি বিভিন্ন সহায়তার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টায়প্রাথীরা। বিগত ২৭ জানুয়ারী থেকে প্রতীক বরাদ্ধ পেয়ে ভোটারদের ধারেধারে ভোট কামনা করেছেন সকল প্রার্থীরা।এবারে পৌর মেয়র পদ প্রার্থী ৪ জন, পুরুষ কাউন্সিলর ৩৪ জন ও নারী কাউন্সিলর ৯ জন।

এরমধ্যে পৌরসভা নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী পটিয়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ আইয়ুব বাবুল বলেন, উৎফুল্ল মেঝাজে, দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রতিদিন পৌর বিভিন্ন ওয়ার্ডে শোডাউন, উঠান বৈঠক, গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় অব্যাহত রেখেছি। আমি জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। বিভিন্ন বিষয়ে উন্নয়ন কাজ ও পৌরবাসীর ভাগ্যেন্নয়নে চেষ্টা করব। নির্বাচিত হয়ে ডিজিলাইজড পৌর শহর উপহার দেব। এ নির্বাচনে জয়ের জন্য আমি আশাবাদী।
জাতীয় পাটি কেন্দ্রীয় নেতা ও সাবেক পৌর মেয়র লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী শামসুল আলম মাষ্টার বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু,শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি। ভোটারা যদি ভোট কেন্দ্র আসতে পারলে ও সুষ্ঠু, শান্তিপূর্র্ণ পরিবেশে নির্বাচন হলেই আমি বিপুল ভোটে জয়ী হবো এটা নিশ্চিত। আমি নির্বাচিত হলে ডিজিটাইজড শহর উপহার দিব।
ধানের শীষ প্রতীকের প্রার্থী পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম বলেন, আমরা নীরবে প্রচার চালিয়ে যাচ্ছি। ভোটের মাট ভাল রয়েছে, যদি ভোটারা ভোট কেন্দ্রে আসতে পারলে ও সুষ্ঠু, শান্তি – শৃঙ্খলা বজায় রেখে উৎসব মুখর পরিবেশে ভোট হলে ধানের শীষ নিশ্চিত বিজয়ী হবো। বিজয় হলে স্বপ্নের পৌরসভা গড়ব।

ইসলামী ফ্রন্টের নেতা আলী হোসাইন (মোমবাতি) বলেন, ৯ টি ওয়ার্ডে ইসলামী ফ্রন্টের বিপুল নেতাকর্মী ও অনেক সমর্থক রয়েছে তারা নিঃসার্থে মোমবাতির পক্ষে দিন-রাত এমনকি গভীর রাত পর্যন্ত মাঠে রয়েছে। তবে সুষ্ঠু, নিরপক্ষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলে আমি শতভাগ জয়ের আশাবাদী।

শাপলা কুঁড়ি আসর পটিয়া উপজেলা সহ সভাপতি লিংকন সেলিমুল্লাহ বলেন, নৌকার প্রার্থী উৎফুল্ল মেঝাজে রয়েছে। তিনি প্রতিনিয়ত পৌর বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। ৯টি ওয়ার্ডে নৌকার হাজার হাজার সমর্থক ও নেতাকর্মী রয়েছে, মেয়র পদে আওয়ামী লীগের জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।

উপজেলার নির্বাচন সহকারী রিটানিং অফিসার আরাফাত  হোসাইনী বলেন, পৌর নির্বাচন ১৪ ফেব্রুয়ারী প্রথম বারের মতো ইভিএমের পদ্ধতিতে ভোট হবে। পটিয়া ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৯,৭৮৭ জন এর মধ্যে পুরুষ ২০,৯২৫ ও নারী ১৮,৮৬২, ভোট কেন্দ্র ১৮ টি, ইভিএমের বুথ ১১৬ টি, মেয়র পদে ৪ জন, নারী কাউন্সিল ৯ জন ও পুরুষ কাউন্সিলর ৩৪ জন।
সকল প্রার্থীকে নির্বাচনী আচারণ বিধি মেনে প্রচার প্রচারনা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আচারণবিধি ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রকাশের সময়: ০৭:১৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১