শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পান খাইয়ে মনিরুল ইসলাম (৩৫) নামের এক চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই করেছে যাত্রীবেশী একটি সংঘবদ্ধ চক্র। আর এ চক্রের মূলহোতা সুরুজ্জামান মিয়া (৩০) ও সুমন মিয়া (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বিপিএম সেবা) ধ্রুব জ্যোতির্ময় গোপ সুন্দরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার খামার ধুবনী গ্রামের আবু বক্করের ছেলে সুরুজ্জামান মিয়া (৩০) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে সুমন মিয়া (২৮)।

সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি ওই চক্রটি মনিরুল ইসলামের অটোরিকশা ভাড়া নিয়ে যাত্রাপথে রওনা হয়। এরই মধ্যে মনিরুলকে অচেতনাশক কেমিক্যাল মেশানে একটি পান খাইয়ে অজ্ঞান করে। তারপর হাতিয়া চৌরাস্তা নামকস্থনে মনিরুলকে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে এজাহার নামীয় ১ নম্বর আসামি সুরুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়। এ আসামির দেওয়া তথ্য অনুয়ায়ী পরীগঞ্জের কুমেতপুর বাজার এলাকা থেকে সুমন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটিও জব্দ করা হয়।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বিপিএম সেবা) ধ্রুব জ্যোতির্ময় গোপ বলেন, এর আগে ওই মামলায় আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

প্রকাশের সময়: ০৭:৪৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪