শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক পলাশ

গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভা শেষে আগামী দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এতে কণ্ঠভোটে সভাপতি হিসেবে সমকাল উপজেলা প্রতিনিধি শাহজাহান সোহেল এবং সাধারণ সম্পাদক হিসেবে যমুনা টিভি’র জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ নির্বাচিত হয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্লাপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে বিদায়ী সভাপতি তাজুল ইসলাম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি আনোয়ারুল ইসলাম (করতোয়া), সহসাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির (ঢাকামেইল, কালবেলা ও একাত্তর টিভি), সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (ভোরের ডাক), অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (ডেসটিনি ও জনসংকেত), কার্যনির্বাহী সদস্য তাজুল ইসলাম রেজা (ইত্তেফাক ও বিডিনিউজ), খোরশেদ আলম (সংবাদ ও ঘাঘট) এবং ছোলায়মান সরকার (যুগান্তর)।

এছাড়া সাধারণ পরিষদের সদস্য হিসেবে রয়েছেন— আবদুল জব্বার আকন্দ (সাতমাথা), এসএম আসাদুজ্জামান (আমার দেশ), নয়ন কুমার সাহা (প্রভাতের আলো), সাইদুর রহমান (নিউজ ডটনেট), আব্দুল কাফি সরকার (ক্যাম্পাস টাইমস) ও শামীম সরদার (নয়া দিগন্ত)।

অনুষ্ঠিত সাধারণ সভায় বিদায়ী কমিটির গত দুই বছরের কার্যক্রম ও প্রেসক্লাবের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

উল্লেখ্য, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পেশাদার সাংবাদিকদের একমাত্র ঐক্যবদ্ধ সংগঠন সাদুল্লাপুর প্রেসক্লাব ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।

জনপ্রিয়

সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক পলাশ

প্রকাশের সময়: ০৫:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬