শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় দুই পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত ৫ 

পাবনার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, একই গ্রামের আবু তালেবের ছেলে আটককৃত ময়েন উদ্দিন (৪৫) দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। কথাকাটা কাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় আলমের পিতা আব্দুল গফুর (৭০) গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুরকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছেন পুলিশ।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নিহত ব্যক্তির ছেলে আলম এবং ময়েন উদ্দিনের মধ্যে টাকা পয়সা নিয়ে বিরোধ এর জের ধরে সংঘর্ষের আব্দুল গফুর নামে একব্যক্তি নিহত  হয়েছে। জিজ্ঞাসা বাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।

প্রকাশের সময়: ০৮:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬