শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা-৩ আসনের বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) সংসদীয় আসনের বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সাদুল্লাপুর শহরস্থ তার বাসভবনে গণমাধ্যম কর্মীদের নিয়ে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত ইশতেহারে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক তার এলাকার শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি, কৃষি অবকাঠামো উন্নয়ন, অর্থনীতি, কর্মসংস্থান, সুশাসন, সামাজিক নিরাপত্তা ও মানবিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইশতেহারে ৭৫ দফা কার্যক্রম বাস্তবায়নের কথা উল্লেখ করেন। আগামী দিনে এসব উন্নয়ন কর্মকাণ্ডে সুযোগ পাওয়ার জন্য এলাকার সকল ভোটারের কাছে ভোট প্রত্যাশা করেন তিনি।

এ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে সাদুল্লাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকসহ আরও উপস্থিত ছিলেন- সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়াসহ অনেকে।

গোয়ালঘরে মিলল বার্মিজ ওয়ান শুটার গান, গ্রেফতার ১

গাইবান্ধা-৩ আসনের বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা

প্রকাশের সময়: ০৭:৫৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬