শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্যানসারে আক্রান্ত মিলি বেগম বাঁচতে চায়

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী মিলি বেগম(৪৫)। বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার দিনমজুর স্বামী  মিলন শেখ । তিনি  চিকিৎসা নিয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। তার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের  রামভাদ্রা গ্রামে ।বছর খানেক আগে ক্যান্সার ধরা পড়ে তার।
চিকিৎসক জানিয়েছেন,পাকস্থলীর মধ্যে টিউমার ক্যান্সার। (সি-স্টমাক ক্যানসার)  আক্রান্ত হয়েছেন তিনি।  মিলি বেগম জানান, সমাজসেবা অফিস থেকে ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছিল তাকে। গরিব স্বামীর পক্ষে এখন তার চিকিৎসার টাকা সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়েছে। মিলি বেগমের আকুতি টাকার অভাবে চিকিৎসা করতে না পেরেই কি আমি মারা যাব?
মিলি বেগম সম্পর্কে প্রতিবেশীরা জানান, তাদের তেমন কোন জায়গা জমি নাই।  চার সন্তানের জননী মিলি বেগম। ব্যয় বহুল চিকিৎসা চালাতে গিয়ে তার পরিবার এখন নিঃস্ব।
সে একজন দরিদ্র মানুষ। তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। তার স্বামী একজন দিনমজুর। তার স্বামী কিংবা বাবার সামর্থ্য নাই টাকা খরচ করে মিলি বেগমের চিকিৎসা করার। সমাজের বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্খীরা আর্থিক সাহায্য করলে তার চিকিৎসা সম্ভব।
তার চিকিৎসায় সাহায্য পাঠানোর অবেদন জানিয়েছেন মিলি বেগমের পরিবার।

প্রকাশের সময়: ০৪:১২:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪