শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফসলি জমির মাটি কেটে বিক্রি, সাবেক সার্জেন্টের কারাদণ্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে মো. মতিউর রহমান (৬৫) নামের সেনাবাহিনীর সাবেক এক সার্জেন্টকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুর ২ টার দিকে এ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।

দন্ডিত মো. মতিউর রহমান উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ ধনিয়ারকুড়া গ্রামের মৃত আহমাদ হোসেনের ছেলে। চাকুরী জীবনে  সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন তিনি।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও ইউএনও মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মো. মতিউর রহমান দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছিলেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই এবং সত্যতা মেলে। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাঁর ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করি।

তিনি আরও বলেন, ফসলি জমির মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। এসব বন্ধে ও কৃষিজমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশের সময়: ০৫:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪