দিনাজপুরের খানসামা উপজেলায় তাস (কার্ড) খেলার অপরাধে ৪ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে থানার এস আই তসিরউদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের বাড়াইপাড়া এলাকার জনৈক যতিনের বাঁশঝাড়ে জুয়া খেলাবস্থায় উপজেলার উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের বাড়াইপাড়া এলাকার মৃত প্রসন্ন করের ছেলে প্রদীপ কর (৫৫), একই এলাকার মৃত হরেন্দ্রের ছেলে হীরেন (৪৫), আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট এলাকার মৃত আমজাদ শাহর ছেলে রাশেদ শাহ্ (৫০) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়দহ শাহাপাড়া এলাকার মৃত বাবলু শাহর ছেলে নজরুল ইসলাম (২৫) কে আটক করেন। এসময় পুলিশ তাদের নিকট থেকে খেলার সরঞ্জাম তাস (কার্ড), নগদ টাকা, চট উদ্ধার করেন। পুলিশ গতকাল ২ মার্চ শনিবার দুপুরে ধৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়া খেলার অপরাধে তাদের জরিমানা করা হয়েছে। মাদক ও জুয়া সামাজিক ব্যাধি। সমাজকে ব্যাধিমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম জাগো২৪.নেট-কে জানান, জুয়া খেলার সময় হাতেনাতে ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে জরিমানা করা হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















