শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়াল যুবক

ছিন্নমূল পরিবারের আব্দুল হালিম মিয়া। অগ্নিকাণ্ডে পুড়েছে ঘরবাড়ি। ঠাঁই হচ্ছিলো না মাথা গোঁজার। এরই মধ্যে তার পাশে দাঁড়িয়েছেন আছকালাম আকন্দ নামের এক যুবক।

বুধবার (১৩ মার্চ) রাতে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামের ক্ষতিগ্রস্ত আব্দুল হালিম মিয়াকে কয়েক বান্ডিল ঢেউটিন ও গৃহ নির্মাণের জন্য নগদ টাকা প্রদান করেন আছকালাম আকন্দ। এসময় স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্ত আব্দুল হালিম বলেন, পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ দিনাতিপাত করে আসছি। এ অবস্থায় কিছুদিন আগে অগ্নিকাণ্ডের ঘটনায় আমার একমাত্র বসত ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। অর্থাভাবে ঘর নির্মাণ করতে না পেরে খোলা আকাশের নিচে বসবাস করছি। আজ আছকালাম আকন্দ ভাইয়ের সহযোগিতা পেয়ে অনেকটা উপকৃত হলাম। আমি তার জন্য দোয়া কামনা করছি।

স্থানীয় একাধিক ব্যক্তি জানায়, আছকালাম আকন্দ তরুণ বয়স থেকে বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন। তিনি অত্যান্ত মানবিক মানুষ। তাই আগামী সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আছকালাম আকন্দকে অংগ্রহণের জন্য বলা হচ্ছে। আমাদের এই প্রস্তাবে তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে গণসংযোগ শুরু করছেন।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছকালাম আকন্দ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতি হওয়া হালিম মিয়াকে সামান্য সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এভাবে অসহায় মানুষের সেবা করা জন্য আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন।

প্রকাশের সময়: ০৯:৫৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪