দিনাজপুরের খানসামা উপজেলায় বাবুল রায় (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ করেছে থানা পুলিশ। গতকাল ১৭ মার্চ রবিবার সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের কুতুবডাঙ্গার পাঠানপাড়ায় একটি জিগনীগাছ থেকে ওই বৃদ্ধের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। নিহত বাবুল রায় বাঁষ দিয়ে ডালি তৈরি ও বিক্রি করতেন।
থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বাবুল রায় দীর্ঘদিন ধরে হাঁপানি রোগে ভুগতেছিলেন এবং স্থানীয় কবিরাজের নিকট চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা নেয়ারপর পরেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তিনি মানসিকভাবে যন্ত্রণায় ভুগছিলেন। এ কারণেই ভোরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল রবিবার সকালে স্থানীয় লোকজন একটি জিগনীগাছে ওই বৃদ্ধকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট করে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আপত্তি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















