বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়িতে প্রতিপক্ষের হামলায় নিহত কৃষকের মরদেহ নিয়ে থানা ঘেরাও

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নুরুন্নবী মিয়া (৪৭) নামে এক আহত ব্যক্তির  মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, নুরুন্নবী মিয়ার মরদেহ নিয়ে মঙ্গলবার (১৯ মার্চ)  স্বজন ও এলাকাবাসী ফুলছড়ি থানার সামনে গিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাটিপেটা করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা দ্রুত খুনিদের আটক করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবী করেন।

সোমবার  (১৯ মার্চ) দিবাগত রাত ৩ টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত নুরুন্নবী মিয়া ফুলছড়ি উপজেলা উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের বেলা শেখের ছেলে।

এর আগে  সোমবার (১৮ মার্চ)  দুপুরে নিজ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হন নুরুনবী মিয়া।

স্থানীয়রা জানান, প্রতিবেশী মৃত কাবিল উদ্দিনের ছেলে গোফ্ফার মিয়ার সঙ্গে নিহত  নুরুন্নবী মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার দুপুর ১ টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন নুরুন্নবী। তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করান স্বজনরা। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৩ টায় তার মৃত্যু হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিফুজ্জামান বসুনিয়া বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

প্রকাশের সময়: ১২:৪৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪