বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তায় কাঁটা তারের বেড়া, ভোগান্তিতে মানুষ

দিনাজপুরের খানসামা উপজেলায় দুই পরিবারের দ্বন্দ্বে কাঁটা তারে বন্দি দুই গ্রামের হাজারো মানুষ। এতে জনসাধারণকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ রাস্তা বন্ধের ঘটনাটি উপজেলার খামারপাড়া ইউনিয়নের জুগীরঘোপা গ্রামের বীরমুক্তিযোদ্ধা বসির মেম্বারপাড়ায় ঘটেছে।

জানা গেছে, ওই এলাকার তফুরউদ্দিন শাহর ছেলে নুর ইসলাম, মমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ও শাহিনুরের সঙ্গে একই এলাকার মৃত ছরিবুল্লাহ শাহর ছেলে রশিদুল ইসলাম ও জাহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ইতোমধ্যে মামলা পর্যন্ত গড়িয়েছে। সম্প্রতি একটি বিয়ের দাওয়াতে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগবিতন্ড হয়। এরই জের ধরে গত ১০ মার্চ তফুরউদ্দিন শাহর ছেলেরা চলাচলের রাস্তা বন্ধ করে কাঁটা তারের বেড়া দেয়। এতে দুই পরিবারের দ্বন্দ্বের কারণে দুই গ্রামের হাজারো মানুষকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

গত ২২ মার্চ শুক্রবার সরজমিনে দেখা যায়, তফিরউদ্দিন শাহর বাড়ির সীমানা দিয়ে জনসাধারণের দীর্ঘদিনের চলাচলের ওই রাস্তায় কাঁটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। ফলে অনেকেই বাঁধ্য হয়ে অতিরিক্ত ৩-৪ কিলোমিটার রাস্তা ঘুরে কিংবা জমির আইল দিয়ে চলাচল করছেন। এতে বিভিন্ন প্রকার পণ্য পরিবহনে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। সেই সঙ্গে চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার শিক্ষার্থীসহ রোগীরা।

নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ইতিপূর্বেও ওই রাস্তা দিয়ে চলাচল করায় মারপিটের ঘটনা ঘটেছে। দুই পরিবারের দ্বন্দ্বের কারণে ভোগান্তিতে পড়েছি আমরা সাধারণ মানুষ। আমরা চাই দ্রুত এ সমস্যার সমাধানসহ চলাচলের এ রাস্তা স্বাভাবিক করা হোক।

জাহিদুল ইসলাম বলেন, কোন ধরণের কারণ ছাড়াই তাঁরা রাস্তা বন্ধ করে দিয়েছেন। বেড়া দিয়ে ঘিরে জমিটা তাঁদের দখলে নেয়ার চেষ্টা করছেন।

মমিনুল ইসলাম বলেন, জাহিদুলেরা বাড়ির সামনে দিয়ে গেলেই হুমকি-ধমকি দেয়। এতে আমরা আতঙ্কিত হয়ে রাস্তা বন্ধ করে দিয়েছি। রাস্তা বন্ধের কারণে দুই গ্রামের হাজারো মানুষের ভোগান্তির কথা বললে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করে দেয়া হবে।

এ ব্যাপারে খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক চৌধুরী জাগো২৪.নেট-কে বলেন, রাস্তা বন্ধ করে দেয়ার বিষয়ে কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টির সমাধান করার চেষ্টা করবো যেন মানুষের ভোগান্তি কমে।

প্রকাশের সময়: ০১:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪