যশোরের শার্শায় মাদকাসক্ত ছেলে জনির ইটের আঘাতে মহিউদ্দিন (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জনিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) ভোরে নাভারণ সদর ইউনিয়নের কাজিরবেড় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। নিহত মহিউদ্দিন ওই গ্রামের মৃত দূর্লভ সরদারের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদকাসক্ত ছেলে জনি (১৭ মার্চ) পিতা মহিউদ্দিনের কাছে টাকা চাই। তখন তিনি টাকা দিতে আপত্তি জানালে এসময় দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে জনি ইট দিয়ে পিতার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের অন্য সদস্যদের আহত পিতাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসলে সোমবার ভোরে তিনি মারা যান।
শার্শা থানার (ওসি) শেখ মো. মনিরুজ্জামান জাগো২৪ নেট-কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোঃ সোহাগ হোসেন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, শার্শা যশোর। 

















