শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর-৪ আসনে জামানত হারালেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রার্থী আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আনোয়ার হোসাইন নদভী ও জাতীয়পার্টির প্রার্থী মো. নুরুল আমিন শাহ জামানত হারিয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, তিনি ধানের শীষ প্রতীকে বড় ব্যবধানে নির্বাচিত হন। এই আসনে মোট ৪ লাখ ২১ হাজার ২৭৮ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৩ লাখ ৬ হাজার ৯৯১ জন।

ঘোষিত ফলাফলে বিজয়ী প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়া ১ লাখ ৬৬ হাজার ৭১৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আফতাব উদ্দিন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৬ ভোট। বিএনপি’র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে এবারের নির্বাচনে বিএনপি’র সাথে জামায়াতের প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হয়। এতে প্রায় ৩৭ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপি’র প্রার্থী।

নির্বাচনী বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট কাস্ট হওয়া ভোটের কমপক্ষে আট ভাগের এক ভাগ ভোট অর্জন করতে হয়। সে হিসাবে দিনাজপুর-৪ আসনে জামানত রক্ষায় প্রয়োজন ছিল অন্তত ৩৮ হাজার ৩৭৪ ভোট। সেই ভোটের কোটা পূরণে ব্যর্থ হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আনোয়ার হোসাইন নদভী হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৯৯ ভোট এবং জাতীয়পার্টির প্রার্থী মো. নুরুল আমিন শাহ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

দিনাজপুর-৪ আসনে জামানত হারালেন যারা

প্রকাশের সময়: ০৬:৫৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬