দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া ১ লাখ ৬৮ হাজার ৮১১ ভোট পেয়ে ৩৮ হাজার ৯০৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ্বব মো. আফতাব উদ্দিন মোল্লা পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৯০৩ ভোট।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার ফাতেহা তুজ জোহরা এবং খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মো. কামরুজ্জামান সরকার জানান, ভোট গণনার চুড়ান্ত ফলাফলে ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া এগিয়ে থাকায় তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্রাদীসহ তথ্যাদি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন সরকারিভাবে ঘোষণা করবেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















