শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ২ নারীসহ ২৮ প্রার্থী হারালেন জামানত

গাইবান্ধা জেলার ৫টি সংসদীয় আসনে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সুষ্ঠু-শান্তিপূর্ণ এ নির্বাচনে বিএনপি-জামায়াতসহ মোট ৪০ প্রার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে প্রদত্ত ভোটের ফলাফলে ২৮ জন প্রার্থী জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য  জানানো হয়।

এ নির্বাচনে জামানত হারানো প্রার্থীরা হলেন-

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন

এ আসন থেকে ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তারা হলেন- হাতপাখা প্রতীকের রমজান আলী, কাঁচি প্রতীকের পরমানন্দ দাস, প্রজাপতি প্রতীকের কওছর আজম হান্নু, কলস প্রতীকের ছালমা আক্তার ও ঢেঁকি প্রতীক প্রার্থী মোস্তফা মহসিন।

গাইবান্ধা-২ (সদর) আসন

এ আসন থেকে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তারা হলেন- লাঙল প্রতীকের আব্দুর রশীদ সরকার, হাতপাখা প্রতীকের মোহাম্মদ আব্দুল মাজেদ, কলম প্রতীকের শাহেদুর জাহান, কাস্তে প্রতীকের মিহির কুমার ঘোষ ও কাঁচি প্রতীক প্রার্থী আহসানুল হাবীব সাঈদ।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন

এ আসন থেকে ১০ জন প্রার্থীর মধ্যে ৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তারা হলেন- লাঙল প্রতীকের মইনুর রাব্বী চৌধুরী, ট্রাক প্রতীকের সুরুজ মিয়া, হাতপাখা প্রতীকের এটিএম আওলাদ হোসাইন, কাস্তে প্রতীকের আব্দুল্লাহ আদিল, আপেল প্রতীকের মোছাদ্দিকুল ইসলাম, কলম প্রতীকের মনজুরুল হক, ঘোড়া প্রতীকের এস এম খাদেমুল ইসলাম খুদি ও ঢেঁকি প্রতীক প্রার্থী আজিজার রহমান।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন

এ আসন থেকে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তারা হলেন- লাঙল প্রতীকের কাজী মো. মশিউর রহমান, হাতপাখা প্রতীকের সৈয়দ তৌহিদুর রহমান তুহিন, কোদাল প্রতীকের আতোয়ারুল ইসলাম ও মোটরসাইকেল প্রতীক প্রার্থী আব্দুর রউফ আকন্দ।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন

এ আসন থেকে ৯ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। তারা হলেন- লাঙল প্রতীকের শামীম হায়দার পাটোয়ারী, হাতপাখা প্রতীকের আজিজুল ইসলাম, কাঁচি প্রতীকের রাহেলা খাতুন, কাস্তে প্রতীকের শ্রী নিরমল, ঘোড়া প্রতীকের মেহেদী হাসান বিদ্যুৎ ও মোটরসাইকেল প্রতীক প্রার্থী এইচ এম গোলাম শহীদ রনজু।

এ বিষয়ে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী প্রদত্ত মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগের কম পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়। এ নিয়মে গাইবান্ধা জেলার ২৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

প্রকাশের সময়: ০৭:৫৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬