মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বনগ্রামের ২নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনি মিছিল-সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনের ধানের শীষ প্রতীকের মিছিল সাদুল্লাপুরের বনগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মতিয়ার রহমানের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় মিছিলটি দক্ষিণ মন্দুয়ার গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে স্থানীয় একটি স্কুল মাঠে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বনগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব উজ্জ্বল মিয়া, উপজেলা যুবদলের সদস্য লেবু সরকার, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক তামজীদ হাসান তানিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বিএনপির এমপি প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। এ জন্য সকল নেতাকর্মীকে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। তবেই আমাদের বিজয় আসবে বলে আশাবাদী।

গোবিন্দগঞ্জে চা পান করতে পেছন থেকে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার

বনগ্রামের ২নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনি মিছিল-সমাবেশ

প্রকাশের সময়: ১০:৪৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬