বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জের সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী আর নেই

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক প্রধান প্রকৌশলী প্রকৌশলী আলহাজ্ব মো. মনোয়ার হোসেন চৌধুরী আর নেই।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এ তথ্য নিশ্চিত করেছেন গোবিগঞ্জের বাসিন্দা ও সাংবাদিক উজ্জ্বল হক প্রধান। তিনি জানান, সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরীর মৃত্যুর খরবটি ফেসবুকে পোস্ট দিয়েছেন। মৃত্যুর এ সংবাদে রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, মনোয়ার হোসেন চৌধুরীর জন্ম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একপর্যায়ে তিনি প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রকৌশলী হিসেবে কর্মজীবন শেষে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে নিজ এলাকা গোবিন্দগঞ্জের মানুষের প্রতিনিধিত্বের সুযোগ পান।

মনোয়ার হোসেন চৌধুরী গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবারও গাইবান্ধা-৪ আসনে জয়লাভ করেন।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জের সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী আর নেই

প্রকাশের সময়: ১২:১৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬