বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে সামির হোসেন নামে দুই বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের দারোগাপাড়ায় এ ঘটনা ঘটে। শিশু সামির হোসেন ধুন্দার গ্রামের দারোগাপাড়ার আবু সাঈদের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিলো শিশু সামির। পরিবারের সদস্যদের অগোচরেই কোনো একসময় বাড়ির পাশের একটি পুকরে পড়ে যায় সামির। বেশ কিছু সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
এর একপর্যায়ে পুকুরের পানিতে সামিরকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুই বছর বয়সী শিশু সামিরের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিজ্ঞাপন

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, নন্দীগ্রাম (বগুড়া) 
























