মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে সরকার: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলছেন, পুরো ১৭ বছর ক্ষমতাচ্যুত সরকার দেশটার অর্থনীতি ধ্বংস করে গেছে। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। সেইসঙ্গে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেইভাবেই বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন।
লিংকন বলেন, সব সমস্যা  সমাধান হয়ে যাবে, ধৈর্য ধরে একটু সময় দিতে হবে।  ৭১, ৯০,২৪ এ সব দলের নেগেটিভ অবস্থান ও ভুমিকা ছিল কিন্তু বিএনপি সব সময় পজিটিভ অবস্থান ও ভুমিকা পালন করেছে। বিএনপির রাজনীতি ইতিহাসে কালো দাগ লাগে নাই। কারন বিএনপির অবস্থান সব সময় দেশের মানুষের জন্য ছিল, আগামীতে থাকবে।
তিনি আরও নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন ঐক্যবদ্ধ হতে হবে ইউনিয়নের ওর্য়াড পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সকল ধরনের ভেদাভেদ ভুলে জয় ছিনিয়ে আনতে হবে।
সমাবেশে অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, সংরক্ষিত নারী এমপি মমতাজ আলো, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,
জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, যুবদলের সভাপতি রাগীব হাসার চৌধুরীসহ অনেকেই।
সমাবেশে শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ইসলামি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন  উপজেলার বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

প্রকাশের সময়: ০৬:৪৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬