বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় দুর্গাপূজায় এসআরবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থ

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে গাইবান্ধার ৬৩২টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। এ উপলক্ষে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাইবান্ধা জেলা শহরের কালীবাড়ি মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহা. রেজাউল হক।

তিনি জানান, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাওয়া শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাটালিয়নের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার সাতটি উপজেলার পূজামণ্ডপগুলোতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারি রাখা হবে।

তিনি আরও জানান, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এসআরবি-১৩-এর নিজস্ব নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রাখা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা তৎপর থাকবে। এ ধরনের কোনো তথ্য চোখে পড়লে দ্রুত এসআরবি-১৩-এর দায়িত্বশীল সদস্যদের জানানোর জন্যও অনুরোধ জানানো হয়।

এর আগে কালীবাড়ি মন্দিরে পৌঁছালে এসআরবি-১৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহা. রেজাউল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্দির কর্তৃপক্ষ ও জেলা পূজা উদ্‌যাপন কমিটির নেতারা। পরে তিনি মন্দিরটি ঘুরে দেখেন।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৯:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬