বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ হলো ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা, সততা, নৈতিকতা ও মানবকল্যাণ নিশ্চিত করা। এ আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গঠনে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আমি বিশ্বাস করি, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অন্যায়-অনিয়ম তুলে ধরা, জনদুর্ভোগের কথা বলা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাগো২৪.নেট সেই দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে—এটাই প্রত্যাশা।
সাদুল্লাপুর উপজেলাবাসীর প্রতি আমার প্রত্যাশা, আসুন আমরা পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক সাদুল্লাপুর গড়ে তুলি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করতে চাই। জনপ্রতিনিধিত্বের সুযোগ পেলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে সততা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে জনসেবা করাই হবে আমার অঙ্গীকার।
জাগো২৪.নেট সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাদুল্লাপুরসহ দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে—এই প্রত্যাশা করি।
আসছে ১ ডিসেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে জাগো২৪.নেটের প্রতিষ্ঠাতা, সম্পাদক, সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
শুভেচ্ছান্তে
মাওলানা সিরাজুল ইসলাম
সেক্রেটারি
বাংলাদেশ জামায়াতে ইসলামী
সাদুল্লাপুর উপজেলা শাখা
সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী
সাদুল্লাপুর উপজেলা পরিষদ, গাইবান্ধা।
জাগো/২৫/২৬
বিজ্ঞাপন ডেস্ক 






















