গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের সেক্রেটারি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে রোকনদের মতামত ও কর্মপরিষদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি পুনরায় এ দায়িত্ব লাভ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে উপজেলার ৪১ জন রোকনের মতামত গ্রহণ করা হয়। পাশাপাশি কর্মপরিষদ সদস্যদের ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সিরাজুল ইসলামকে উপজেলা সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়।
এদিকে পুনরায় দায়িত্ব পাওয়ায় স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
মো. সিরাজুল ইসলাম বলেন, আমার ওপর পুনরায় আস্থা রেখে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে রোকন ও কর্মপরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ জন্য নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















