শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর-কুড়িগ্রামে মাদকসহ গ্রেপ্তার ২

রংপুর ও কুড়িগ্রামে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৭৩ পিস ইয়াবা ও ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টিগোপালপুর গ্রাম এবং শনিবার (২৮ নভেম্বর) ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার উল্লাগাড়ী (জেনজীর পাড়া) গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৩০) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী আনজুমান আরা খাতুন (৪০)।

এসআরবি-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে মিঠাপুকুর উপজেলার শাল্টিগোপালপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আব্দুল মালেকের দেহ তল্লাশি করে ৩৭৮ পিস ইয়াবা ও ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে শনিবার ভোর ৬টা ১৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামে আনজুমান আরা খাতুনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর শয়নকক্ষের খাটের তোশকের নিচ থেকে ২৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসআরবি আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

রংপুর-কুড়িগ্রামে মাদকসহ গ্রেপ্তার ২

রংপুর-কুড়িগ্রামে মাদকসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময়: ০১:৪০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬