শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যানজট কমিয়ে স্বস্তির আশায় পলাশবাড়ীতে নতুন ট্রাফিক অফিস

গাইবান্ধার পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে কার্যালয়টির উদ্বোধন করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।

এ সময় পুলিশ সুপার বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে। নতুন এ কার্যালয়ের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পুলিশ আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) সোহানুর রহমান সোহাগ, পলাশবাড়ী থানার ওসি আকতার হোসেন, টিআই প্রশাসন আলতাব হোসেন, টিআই রাসেল, পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার প্রামাণিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করা, যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে এ কার্যালয় নির্মাণ করা হয়েছে। এর ফলে পলাশবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশের কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

বিরলে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গাজীপুরে গ্রেপ্তার

যানজট কমিয়ে স্বস্তির আশায় পলাশবাড়ীতে নতুন ট্রাফিক অফিস

প্রকাশের সময়: ০৪:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬