শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরলে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গাজীপুরে গ্রেপ্তার

দিনাজপুরের বিরলে স্ত্রী রঞ্জু আরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় প্রধান আসামি স্বামী মো. রজব আলীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর বাজার এলাকার বালুর মাঠ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর দিনাজপুরের সিপিসি-১ এবং এসআরবি-১-এর গাজীপুরের সিপিএসসির একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার রজব আলী দিনাজপুরের বিরল থানার বড় বৈদ্যনাথপুর গ্রামের আব্বাস আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৬-১৭ বছর আগে রজব আলীর সঙ্গে রঞ্জু আরার বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রঞ্জু আরাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে। একাধিকবার পারিবারিকভাবে মীমাংসা হলেও নির্যাতন বন্ধ হয়নি।

এজাহারে আরও বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর রাতে নেশাগ্রস্ত অবস্থায় রজব আলী তাঁর স্ত্রীকে গালিগালাজ ও নির্যাতন করেন। পরদিন পরিবারের সদস্যরা তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। ১৫ অক্টোবর স্বামীর বাড়িতে ফিরে গেলে তাঁকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয় এবং আত্মহত্যা করে মরতে বলা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এরপর ১৬ অক্টোবর রাত ১টার দিকে রঞ্জু আরা বিষপান করেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে বাড়ির পাশের একটি ইউক্যালিপটাস বাগানে ফেলে রাখেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে তাঁর ছেলে ও অন্যরা তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টা ৫৬ মিনিটে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বিরল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলাটি ১৯ নম্বর হিসেবে নথিভুক্ত হয়।

এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৪:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬