বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে 

সুন্দরগঞ্জে জাতীয় পার্টির বিক্ষোভ

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশ নেওয়া জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকেরা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিক্ষোভ মিছিলটি ফলগাছা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সবুর।

জনপ্রিয়

গাইবান্ধায় দুর্গাপূজায় এসআরবি’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থ

জি এম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে 

সুন্দরগঞ্জে জাতীয় পার্টির বিক্ষোভ

প্রকাশের সময়: ০৯:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬