বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের স্বাবলম্বী করতে ক্ষুদ্রঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: মোশারফ 

বগুড়ার নন্দীগ্রামে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৩০জন নির্বাচিত উপকারভোগীর মাঝে ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ চেক বিতরণ উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। প্রত্যেক উপকারভোগীকে ৩০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। এ সময় তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এই ক্ষুদ্রঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঋণের এই অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে মহিলারা যেনো নিজেদের পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন, সেই লক্ষ্যে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন ও জাতীয় মহিলা সংস্থা নন্দীগ্রাম উপজেলা শাখার সংগঠক কোহিনুর বেগমসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দলীয় নেতৃবৃন্দ এবং উপকারভোগী নারীরা। এরপর সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

প্রকাশের সময়: ১০:১৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬