বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে প্রেস কাউন্সিল কাজ করছে। সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। একই সঙ্গে পেশাগত দায়িত্ব, সাংবাদিকতার নীতি-নৈতিকতা এবং প্রচলিত আইন ও বিধি-বিধান মেনে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে।

বুধবার (২৩ সেপ্টম্বর) গাইবান্ধা সার্কিট হাউস হলরুমে গণমাধ্যম কর্মীদের অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ কে এম আব্দুল হাকিম বলেন, একজন সাংবাদিকের কাজ হলো সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য তুলে ধরা। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীর স্বার্থে সংবাদকে প্রভাবিত করা যাবে না। তথ্য যাচাই না করে কোনো সংবাদ প্রকাশ বা প্রচার করা উচিত নয়। ভুল তথ্য ও অপসাংবাদিকতা শুধু একজন সাংবাদিকের নয়, পুরো গণমাধ্যমের প্রতি মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করে।

চেয়ারম্যান আরও বলেন, সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের দায়িত্বের বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের নিয়োগপত্র, পরিচয়পত্রসহ আইনসম্মত পেশাগত অধিকার নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে মফস্বলের সাংবাদিকরা নানা সীমাবদ্ধতার মধ্যেও মাঠপর্যায়ে কাজ করেন। তাঁদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা নিজেদের অধিকার সম্পর্কে জানুন, আইন সম্পর্কে জানুন এবং পেশাগত সংগঠন ও প্রেস কাউন্সিলের সঙ্গে যোগাযোগ রাখুন। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া প্রেস কাউন্সিলের কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব নয়। সাংবাদিক ও প্রেস কাউন্সিল একসঙ্গে কাজ করলে দেশে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার পরিবেশ আরও শক্তিশালী হবে।

এ অনুষ্ঠানে গাইবান্ধা জেলা প্রশাসক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্নসচিব) আব্দুর সবুর, গাইবান্ধা জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর,  সাংবাদিক আবেদুর রহমান স্বপন, সিদ্দিক আলম দয়াল, আনোয়ার হোসেন শামীম,  তোফায়েল হোসেন জাকির, আতোয়ার রহমান রানাসহ অনেকে।

অনুষ্ঠিত প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমের জেলার ৪০ প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। শেষে তাঁদের মাঝে সনদপত্র তুলে দেন  বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

বিজ্ঞাপন

জনপ্রিয়

সাংবাদিকদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

প্রকাশের সময়: ০৪:৩৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬