বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় দুর্গাপূজার নিরাপত্তায় ৪ হাজার আনসার সদস্য

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে গাইবান্ধার সাতি উপজেলায় ৬৩০টি পূজামণ্ডপে ৪ হাজার ৪ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। মণ্ডপের গুরুত্ব বিবেচনায় তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন তারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাইবান্ধা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্টরা জানায়, এ বছর জেলার সাতটি উপজেলায় মোট ৬৩০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১২টি অধিক গুরুত্বপূর্ণ, ১৭২টি গুরুত্বপূর্ণ এবং ৩৪৬টি সাধারণ পূজামণ্ডপ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১১২ জন প্লাটুন কমান্ডার (পিসি), ৬৩০ জন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি), ২ হাজার ২ জন পুরুষ আনসার এবং ১ হাজার ২৬০ জন নারী আনসার সদস্য। তারা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা নাসরিন বলেন, দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি করার নির্দেশনা দেওয়া হয়েছে। পূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোহাম্মদ আবু সোলাইমান বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সে জন্য জেলার প্রতিটি উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৮:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬