সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে নজরুল বর্ষের বর্ণাঢ্য উদ্বোধন

সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হবে এ প্রতিযোগিতা। এতে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষর্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে উপজেলা পরিষদ মিলনায়তন ছিলো উৎসবমুখর পরিবেশ। উদ্বোধনের পর নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি ও একক গান পরিবেশন করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার নানা দিক ফুটে ওঠে। এরপর সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

জনপ্রিয়

নন্দীগ্রামে নজরুল বর্ষের বর্ণাঢ্য উদ্বোধন

প্রকাশের সময়: ০৯:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬