বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

দিনাজপুরের বিরামপুরে অজ্ঞাত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেজাউল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চায়না অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম পাশের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের নন্দীগ্রাম গ্রামের মো.রইচ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ধান ও পাট ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে পাট কেনার জন্য মোটরসাইকেলে করে দিনাজপুরের আমডুঙ্গির হাটে যাচ্ছিলেন রেজাউল ইসলাম। পথে চায়না অফিস মোড়ে পৌঁছালে একটি অজ্ঞাত ট্রাকের ধাক্কায় তিনি সড়কে পড়ে গিয়ে একই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হন।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) এম এ হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয়

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রকাশের সময়: ০৮:২৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬