দিনাজপুরের খানসামা উপজেলায় আধুনিক মাছ চাষে খাদ্য ও পানি ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ অুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা জোৎস্না আরার সভাপতিত্বে মৎস্য অধিদপ্তরে বিভাগীয় সিনিয়র পরিচালক শাহনেওয়াজ সিরাজী, জেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান সরকার, জেলা মৎস্য অফিসের জরিপ কর্মকর্তা হাদিউর রহমান, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নির্মল চন্দ্র রায় বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে আধুনিক মাছ চাষে মাছের সুষম খাদ্য ব্যবস্থাপনা, পানির গুণগত মান বজায় রাখা, মাছের স্বাস্থ্য সুরক্ষা ও উধপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্য চাষি অংশগ্রহণ করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















