সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে মাছের পোনা অবমুক্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের উন্নয়ন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

সোমবার উপজেলার বিভিন্ন উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক ২৭ জলাশয়ে ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত করেন উপজেলা মৎস্য বিভাগ।

অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি, মৎস্য কর্মকর্তা মাধব রায়, সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, বিএনপির উপজেলা আহ্বায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মোঃ শহিদুল ইসলাম সরকার মঞ্জু ও পৌর আমীর মো. একরামুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মাধব রায় বলেন, এসব মাছ সংরক্ষণে স্থানীয়দের সহযোগিতা দরকার। তা-না হলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। সে কারণে অবৈধভাবে মাছ শিকার ও পোনা মাছ নিধন বন্ধ করতে হবে। তবেই দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের উন্নয়ন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে মৎস্য বিভাগ।

সুন্দরগঞ্জে মাছের পোনা অবমুক্ত

প্রকাশের সময়: ০৭:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬