বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ৩ হাজার কৃষক পাচ্ছেন পাটবীজ-সার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৩ হাজার কৃষক পর্যাক্রমে পাবেন বিনামূল্যে পাটবীজ ও সার। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই সুবিধা পাচ্ছেন তারা।

রোববার (৩১ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হাবীব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম মাসদু, উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল সরকার, এমপির প্রতিনিধি আনোয়ারুল ইসলাম আজীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার প্রমুখ।

অনষ্ঠানটি সঞ্চালনা করেন  উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার।

বক্তারা বলেন, বর্তমান সময়ে পাট চাষীদের সুদিন ফিরেছে। পাট চাষ করে কৃষক এখন অনেক লাভবান হচ্ছেন। তাদের আরও লাভবান করতে প্রণোদনা দেওয়াসহ সংশ্লিষ্ট দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ অনুষ্ঠানে ৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি করে পাটবীজ ও ১২ কেজি সার বিতরণ করা হয়। পর্যাক্রমে উপজেলার ৩ হাজার কৃষককে এই বীজ-সার বিতরণ করা হবে বলে জানান সাদুল্লাপুর উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার।

প্রকাশের সময়: ০৯:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪