অর্থাভাবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লাভলী বেগম (২৬) নামের এক প্রসূতি মা। হয়তো দেশের দানশীল ব্যক্তি-প্রতিষ্ঠানের সহায়তা পেলে বাঁচতে পারে হতদরিদ্র লাভলী বেগম।
সরেজমিনে বুধবার(১৭ জারুয়ারি) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে দেখা যায়, অবুঝ শিশুকে কোলে নিয়ে বাঁচার আকুতিতে বসে রয়েছেন লাভলী বেগম।
জানা যায়, বছর খানেক আগে লাভলী বেগম গর্ভাবস্থায় কোমরের নিচে ফুলাভাব অনুভব করতে পারে। এ অবস্থায় গত ২২ অক্টোবর গাইবান্ধার একটি ক্লিনিকে সিজারিয়াশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন লাভলী ।এরপর থেকে ফুলা জায়গাটি ধীরে ধীরে বাড়তে থাকে।
বিদ্যমান পরিস্থিতিতে গত বছরের ৩০ নভেম্বর রংপুর মেডিকেলে এন্ড কলেজ হাসপাতালে অর্থসার্জারি বিভাগে ভর্তি হয়ে চিকিৎসেব নেওয়া হয়। এভাবে দীর্ঘদিন চিৎসাসেবা নিতে থাকলেও শারিরীক উন্নতি না হয়ে দিনদিনে অবনতির ধাবিত হচ্ছে। লাভলী বেগকে চিকিৎসা বাবদ ইতোমধ্যে লক্ষাধিক টাকা খরচ হয়েছে। আর এ খরচ যোগাতে গরু-ছাগল বিক্রির টাকাসহ বিভিন্নভাবে ঋণ করেছেন তার হতদরিদ্র পরিবার।
বর্তমানে রংপুর মেডিকেলে এন্ড কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. জাহান আফরোজ লাকীর তত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছে। তিনি বলেছেন লাভলীর হাড় বৃদ্ধি হয়েছে। তাকে সুস্থ করতে মোটা অংকের অর্থের প্রয়োজন। এছাড়া লাভলীকে ৬ টি থেরাপি ও ৫ ব্যাগ রক্ত দিতে হবে।
এমতাবস্থায় লাভলীর দিনমজুর পিতা ও স্বামীর পক্ষে এতো টাকা যোগান দেওয়া মোটেও সম্ভব নয়।ইতোমধ্যে তার চিকিৎসা করাতে গিয়ে নিঃশ্ব হয়ে পড়েছে তারা। বর্তমানে অর্থাভাবে আটকে গেছে লাভলীর চিকিৎসা সেবা।
অসুস্থ লাভলী বেগম জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করতে হবে। এছাড়া ৬ টি থেরাপি মধ্যে ও ৫ ব্যাগ রক্তের প্রয়োজন। একটি থেরাপী ও এক ব্যাগ রক্ত দেয়া হয়েছে। একবার থেরাপী নিতে সর্বমোট ২০ হাজার টাকা খরচ হয়। বর্তমানে টাকার অভাবে অবশিষ্ট থেরাপী ও রক্ত নিতে পারছি না।
লাভলীর স্বামী সোহেল মিয়া জানান, তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। যা তার পরিবারের বহন করা একেবারেই অসম্ভব। লাভলীর চিকিৎসার খরচ যোগাতে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।
লাভলীর পিতা নাছির উদ্দিন বলেন, আমার মেয়ে যেন পৃথিবীতে বেচেঁ থাকতে পারে, তার জন্য সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আকুতি জানাচ্ছি। এছাড়া রক্তদাতাদের নিকট ‘ও’ পজেটিভ গ্রুপের রক্তের সাহয্যেরও প্রয়োজন।
তাই লাভলীর জীবন বাঁচাতে দেশের দানবীর, বিত্তশালী ও মানবিক মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠানোর বিকাশ নম্বর ০১৭৯৬১৩০৭৩৯।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 














