শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের সেবা করাটাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল কাজ-জেলা প্রশাসক

সরকার জনকল্যাণে কাজ করছে। সরকার গৃহহীনদের মাঝে গৃহ প্রদান করে বিশ্বে ব্যাপক সুনাম কুড়িয়েছে। সরকারের অর্জনকে অসম্মান করা যাবে না। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সকলে মিলে একযোগে কাজ করতে হবে। কোন প্রকার বিরুক্তি প্রকাশ করা যাবে না। জনগণের সেবা করাটাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মূল কাজ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহিত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ এবং আমার বাড়ি আমার খামার প্রকল্পের ঋন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) ইরতজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আয়ুবর রহমান শাহ, থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৫৬ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ, ২০জন শির্ক্ষাথীকে বাইসাইকেল ও আমার বাড়ি আমার খামার প্রকল্পের ২০ জনকে ১১ লাখ ঋণের টাকা বিতরণ করেন। এসময় সকল সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলমসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান অতিথি উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়, চিরিরবন্দর থানা পরিদর্শনসহ সাতনালা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

প্রকাশের সময়: ১২:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১