শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামদেব বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত কমিটির তদন্ত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে তদন্ত কমিটির দুই কর্মকর্তা উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ বেলাল হোসেন ও উপজেলা আইসিটি অফিসার কৃষ্ণ চন্দ্র রায় অত্র বিদ্যালয়ে উপস্থিত হয়ে সন্ধা পর্যন্ত দীর্ঘ সময় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগের তদন্ত করেন।

অভিযোগের সূত্র ধরে তদন্তকারী কর্মকর্তাদয় প্রথমে শিক্ষার্থী, শিক্ষকগণ, অভিযোগকারী অভিভাবক ও এলাকাবাসীর লিখিত ও মৌখিক বক্তব্য নেন। পরে প্রধান শিক্ষকের মৌখিক বক্তব্য শুনে প্রামাণ্য কাজপত্র সহ লিখিত বক্তব্য জমা দিতে বলেন।

উল্লেখ্য, রামদেব বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিসহ শিক্ষার্থীদের পাঠদানে অবহেলার পাশাপাশি বিদ্যালয়ের অর্থের হিসাব-নিকাশে গড়মিল, বিদ্যালয়ের খেলার মাঠে ধান চাষ, শিক্ষার্থীদের কাছ থেকে মসজিদ নির্মাণের নামে টাকা উত্তোলন করে আত্মসাৎ, চাকরি দেয়ার নাম করে একাধিক ব্যাক্তির কাছ থেকে টাকা নেয়া, বিদ্যালয়ের গাছ কেটে ব্যাক্তিগত কাজে ব্যবহারসহ নানা অভিযোগে গত ২৮ আগষ্ট ২০২৫ ইং তারিখে বিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শিক্ষার্থীসহ অভিভাবকরা। এরপর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন তারা।

অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাহাবুবুল ইসলামকে আহবায়ক, উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ বেলাল হোসেন কে সদস্য সচিব ও উপজেলা আইসিটি অফিসার কৃষ্ণ চন্দ্র রায় কে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করেন।

প্রকাশের সময়: ০৮:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫