শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাণীনগরে হতদরিদ্রদের মাঝে পুষ্টি চাল বিতরণ

নওগাঁর রাণীনগর উপজেলায় হতদরিদ্র মানুষের প্রতিদিনের শারীরিক পুষ্টি চাহিদা মেটাতে পুষ্টি চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার উপজেলা সদরের মাস্টারপাড়ার একটি পয়েন্টে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রথমবারের মতো প্রতিজন কার্ডধারীকে ১৫টাকা কেজিতে ৩০কেজি করে এই চাল দেওয়া হচ্ছে।

বিতরণ করা চালে ভিটামিন-এ, ভিটামিন-বি৬, বি১২, ফলিক এসিড, আয়রন ও জিংক রয়েছে। দু:স্থ ও অসহায় মানুষের দৈনন্দিন জীবনে পুষ্টি পূরণে সরকার এই পুষ্টিগুন সমৃদ্ধ চাল বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশের দু:স্থ ও অসহায় মানুষের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে এই পুষ্টিগুন সমৃদ্ধ চাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বছরের ছয়মাস এই চাল বিতরণ করা হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: ওবায়দুল ইসলাম জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের ১৬টি পয়েন্টে নতুন করে ৮৪৩৩জন সুবিধাভোগীরা এই পুষ্টিকর চাল পাচ্ছেন। অনিয়মের অভিযোগে ৬৪জন ব্যক্তির কার্ড বাতিল করা হয়েছে। খোলাবাজারে চাল বিক্রির অভিযোগে ২২৩জন কার্ডধারীদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: ওবায়দুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, খাদ্যগুদামে রভারপ্রাপ্ত কর্মকর্তা তারানা আফরিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৮:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫