শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে গণমিছিল

অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলন সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি সরকারি কলেজ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাধীনতা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম, বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল হুদা, কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, জেলা বিএনপির উপদেষ্টা এমএ মালেক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল, জামিউল ইসলাম জমু, আরাফাত উল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি বিউটি বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিউজ্জামান মন্ডল রিয়ালসহ অনেকে।  প্রমুখ।

এতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, তিস্তা নদীর ভাঙন রোধ, নদী পুনরুদ্ধার, কৃষি ও জীবিকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে এ গণমিছিলের আয়োজন করা হয়েছে।

নেতারা আরও বলেন, তিস্তা নদী বাঁচাতে, মানুষ বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আশাদুল হাবিব দুলু এই ডাক দিয়েছেন। আমরা তার ডাকে সাড়া দিয়ে মাঠে নেমেছি, কারণ তিস্তা বাঁচানো মানে উত্তরবঙ্গের মানুষের জীবন ও জীবিকা রক্ষা।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, এই আন্দোলন কোনো দলীয় কর্মসূচি নয়; এটি নদী ও মানুষের অস্তিত্ব রক্ষার আন্দোলন। তারা তিস্তা তীরবর্তী এলাকার সর্বস্তরের মানুষকে এই দাবির সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানান।

এদিকে একই দাবি আদায়ে উপজেলার মাওলানা ভাসানী সেতুর উত্তর পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রমাণিক। এর আগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মাওলানা ভাসানী সেতু প্রদক্ষিণ করে।

প্রকাশের সময়: ০৯:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫