বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেস টেনের যাত্রা বিরতির দাবি 

বিরামপুর রেলস্টেশনে কুড়িগ্রাম ও পঞ্চগড় আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি, অন্যান্য ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, জিআরপি পুলিশ ফাঁড়ি স্থাপন এবং স্টেশন সংলগ্ন রেল গেট সম্প্রসারণের দাবিতে বুধবার ১৯নভেম্বর বিরামপুর রেল স্টেশনে পেশাজীবি ঐক্য ফ্রন্ট মানববন্ধন ও সমাবেশ করেছে।

সকাল সাড়ে ১০টায় ঢাকাগামী ডাউন কুড়িগ্রাম এক্সপ্রেস বিরামপুর রেলস্টেশনে ৫মিনিট দাঁড়িয়ে দাবির প্রতি সমর্থন জানিয়েছে। এসময় লোকো মাষ্টারকে মিষ্ঠিমূখ করা হয় এবং স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে বিরামপুর পেশাজীবি ঐক্য ফ্রন্টের আহবায়ক রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফি, বিএনপি নেতা ওহেদুজ্জামান, দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাবেক সভাপতি আকরাম হোসেন, সংগঠক মাহমুদুল হক মানিক,সাংবাদিক এএসএম মুছা,পুরাতন বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুস সাকিব সোহেল, ক্রীড়াসংগঠক মশফিকুর রহমান লিটন, দর্জি কারিগর সমিটির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার যাত্রীরা এই রেলস্টেশন ব্যবহার করে থাকেন। বিপুল সংখ্যক যাত্রীর সুবিধার্থে এবং সরকারি আয় বৃদ্ধির লক্ষ্যে বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি বাস্তবায়ন করা প্রয়োজন। পরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে রেলপথ মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

প্রকাশের সময়: ০৮:২৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫