বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে দিনাজপুরের খানসামা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন খানসামা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি শরিফুল ইসলাম প্রধান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ফারুক হোসেন। সমাবেশে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের পরিচালক অধ্যক্ষ শরিফুল ইসলাম স্বাধীন, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন-শিক্ষার্থীদের নৈতিক, মানসিক ও পড়ালেখার উন্নয়নে অভিভাবক–শিক্ষক–প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। শিক্ষার্থীদের উপস্থিতি, পড়ালেখার মান, আচরণবিধি ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পরিবার ও প্রতিষ্ঠানের যৌথ ভূমিকা শিক্ষার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে।

অভিভাবকরা শিক্ষার পরিবেশ, শিক্ষকতার মান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতামত দেন এবং নিয়মিত এ ধরনের সমাবেশ আয়োজনের দাবি জানান।

প্রকাশের সময়: ০৮:০২:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫