গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মহল্লায় দিনভর গণসংযোগ চালিয়েছেন।
রোববার গণসংযোগ কালে তিনি বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের খোঁজখবর নেন, পথসভায় বক্তব্য দেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। আর এ ভাবেই এগিয়ে নিচ্ছেন তিনি তার নির্বাচনী কার্যক্রম।
গণসংযোগকালে ইউনিয়নের কালিতলা বাজারে স্থানীয় যুবকদের আহ্বানে জনপ্রিয় গ্রামীণ খেলা ‘ক্রাম’-এও অংশ নেন তিনি। হঠাৎ প্রার্থীকে মাঠে নামতে দেখে উপস্থিত জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে। তরুণদের সঙ্গে খেলার মুহূর্তটি সেখানে একটি আনন্দঘন পরিবেশ তৈরি করে।”
প্রার্থী ডাঃ জিয়ার বন্ধুসুলভ আচরণে খুশি ক্রাম খেলোয়াড়গণ, দর্শনার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, আমাদের জানামতে উনি একজন অনেক বড়মাপের মানুষ। কিন্তু তার আচরণে তেমন কিছু দেখিনলাম। অসাধারণ সহজসরল জীবনযাপন উনার। আল্লাহ উনাকে কামিয়াব করুক।
বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহবায়ক এম এ পফফার মেল্লা বলেন, “গণসংযোগকালে আমারা ছিলাম ওনার সাথে। কোনো এক বাজারে ক্রাম খেলছিলেন কয়েকজন যুবক। উনি তাদের কাছে দোয়া চাইতে যান। এ সময় খেলোয়াড়েরা উনাকে (ডাঃ জিয়া) ক্রাম খেলার আমন্ত্রণ জানান। বলামাত্র ডাঃ জিয়া সাহেব খেলা শুরু করে দেন। সঙ্গে চলে কুশল বিনিময় ও খোশগল্প। তার এ বন্ধুসুলভ আচরণে আমরা খুশি হয়েছি।”
তিনি আরও বলেন, “এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলামের এ আচরণ যুব সমাজকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করবে। আর যুবসমাজ খেলাধুলায় ব্যাস্ত থাকলে সমাজ থেকে মাদক বিদায় নিবে বলেও জানান এ নেতা।
ডাঃ জিয়া বলেন, “মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করাই আমার রাজনীতি। জনগণের ভালোবাসা আমাকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
তিনি আরও জানান, এলাকার উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 









