সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুলিয়ারচর উপজেলার ফরিদপুরের গর্ব ড. এমাদুল ইসলাম নয়ন

ব্রহ্মপুত্র একটি নদের নাম। এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ নদ। এই নদের আছে বেশ কয়েকটি শাখা-প্রশাখা। আর চিরচেনা এই পুরনো ব্রহ্মপুত্র নদের একটি শাখা বয়ে গেছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দক্ষিণ-পশ্চিম অঞ্চল দিয়ে। এর দক্ষিণ-পশ্চিমে নরসিংদীর বেলাব উপজেলার অবস্থান। পুরনো এই ব্রহ্মপুত্র নদের পাড় ঘেঁষে ফরিদপুর ইউনিয়ন। ফরিদপুর ইউনিয়নটি ভৌগলিক দিক দিয়ে উপজেলার অন্যান্য ইউনিয়ন থেকে কিছুটা ছোট হলেও এ ইউনিয়নে শিক্ষার হার উল্লেখযোগ্য। আর এই ফরিদপুর ইউনিয়নের-ই এক কৃতি সন্তানের নাম ড. এমাদুল ইসলাম নয়ন।
ড. এমাদুল ইসলাম নয়ন ১৯৮৮ সালের ১০ নভেম্বর ফরিদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী খান বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ্ব মোঃ আব্দূর কাদির খান ও মাতা মৃত নাছিমা বেগম। পারিবারিক জীবনে ড. এমাদুল ইসলাম নয়ন এক বোন ও তিন ভাই সহ চার ভাইবোনের মধ্যে তৃতীয়। ব্যাক্তি জীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। বর্তমানে তিনি ডিপুটি ডিরেক্টর হিসাবে ‘সেন্টার ফর বে অব বেঙ্গল স্টডিজ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) বাংলাদেশ-এ কর্মরত আছেন।
জানা যায়, ড. এমাদুল ইসলাম নয়ন দক্ষিণ এশিয়ার বিশিষ্ট পরিবেশবিদ, সমাজ বিজ্ঞানী এবং উন্নয়ন বিশেষজ্ঞ। তিনি তার উচ্চশিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম ও গবেষণা ইনস্টিটিউড থেকে স্নাতকে প্রথম শ্রেণীতে প্রথমসহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরে তিনি মালয়েশিয়ার মালয় বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিটি ডেভলপমেন্ট (সাসটেইনবল ডিজেস্টার রিকভারি) বিষয়ে পিএইচডি করেন। পিএইচডি করার জন্য মালয়েশিয়ার সবচাইতে মর্যাদাপূর্ণ বৃত্তি ইয়াছান খাজানাহ- এর এশিয়া স্কলার ছিলেন।
এর আগে তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর তরুণ গবেষক হিসাবে কর্মজীবন শুরু করেন। তিনি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ-এর মাধ্যামে বাস্তবায়িত একটি প্রকল্পের পরামর্শক হিসাবে নিযুক্ত ছিলেন। এ পদে যোগদানের আগে তিনি ব্র্যাক বাংলাদেশ- এর সিনিয়র এ্যানালিস্ট (রিসার্চ এবং মনিটরিং) হিসাবে কর্মরত ছিলেন। তাছাড়াও তিনি শীর্ষ স্থানীয় আন্তর্জাতিক গবেষণা প্রকল্প ‘ক্লাইমেট এন্ড ওসান রিস্ক ভলনার এবিলিটি ইনডেক্স- এর প্রধান হিসাবে কাজ করছেন। যা জাপানের ‘দ্যা সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, জাপান’ এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।
তিনি যুব নেতৃত্বের অংশ হিসাবে যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘টেন বিলিয়ন স্ট্রং’ নামের সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী। তিনি ইতোমধ্যেই জার্মানি, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের দশটি দেশ সফর করেছেন। তার একাধিক গবেষণা নিবন্ধ বিশ্বের শীর্ষ স্থানীয় জার্নালে প্রকাশিত হয়েছে।
ড. এমাদুল ইসলাম নয়ন মালয়েশিয়ার মালয় বিশ্ববিদ্যালয় হতে কমিউনিটি ডেভলপমেন্ট (সাসটেইনবল ডিজেস্টার রিকভারি) বিষয়ে পিএইচডি করে সম্প্রতি ডিপুটি ডিরেক্টর হিসাবে সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ- এ যোগদান করেছেন। তার এ যোগদান ও কৃতিত্বকে অভিনন্দন জানিয়েছেন ফরিদপুর ইউনিয়নের সূর্যসন্তান খ্যাত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক এবং সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবী মোঃ ইকবাল হোসেন ভূঞা, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য মোঃ আলমগীর হোসেন ভূইয়া, সাবেক ছাত্র নেতা কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুক্তিমামুদ খোকা, ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শাহ্ আলম, সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম আজিজ উল্ল্যাহ, সাধারণ সম্পাদক আজিজুল হক কাশেম, সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল-আমীন ভূঁইয়া টিংকু, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মুছা, ফরিদপুর ইউনিয়ন ছত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদপুর মাজার উন্নয়ন ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তারেক আজিজ খান ইকবাল, ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদির, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মোঃ বজলুল করিম ফালু ও বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন জসিম প্রমুখ। তারা অভিনন্দনের পাশাপাশি প্রত্যেকেই তার ভবিষ্যৎ জীবনের মঙ্গল ও সফলতা কামনা করেন।

প্রকাশের সময়: ০৯:৪৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১