মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়াউর রহমানের জন্মদিনে সুন্দরগঞ্জে আলোচনা ও দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উদযাপনে গাইবান্ধার সুন্দরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা বিএনপি ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির উপজেলা দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ।

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামাণিকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ গাফফার মোল্লা, মো. আশেক আলী বিএসসি, উপজেলা জাতীয় যুব দলের আহবায়ক মো. আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মতিয়ার রহমান ও বিএনপি নেত্রী জিন্নাতুন ফেরদৌসীসহ অনেকে।

পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জাতীয় ওলামা দলের উপজেলা আহবায়ক মো. শহিদুল ইসলাম।

গোবিন্দগঞ্জে চা পান করতে পেছন থেকে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার

শহীদ জিয়াউর রহমানের জন্মদিনে সুন্দরগঞ্জে আলোচনা ও দোয়া

প্রকাশের সময়: ০৭:০২:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬