বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রোববার (৮ মার্চ) বেলা ১২ টায় লালমনিরহাট জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে এবং জেলা মহিলা সংস্থা, ইএসডিও, নজীর, উদয়াঙ্কুর সেবা সংস্থা ও মানসিকার সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক লায়লা আকতার বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

প্রধান অতিথি বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীদের আরও এগিয়ে নিতে পরিবার ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ও সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া।

আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য, নারীর অধিকার ও সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা নারীর প্রতি সম্মান, সমঅধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশের সময়: ০৭:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬