গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) দুপুরের দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঠুটিয়া পাকুর এলাকার ইটভাটা সংলগ্ন নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১০ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজ মাঝামাঝি রাস্তায় পড়ে থাকা অবস্থায় অজ্ঞাতক নামা ব্যক্তির মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে বুধবার দুপুরে থানা পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহটি উদ্ধার করেছে।
প্রত্যাক্ষদর্শীরা বলছেন- মরদেহটির অনেকটাই গাড়ির নিচে চাপা পড়েছে অথবা কোন অজ্ঞাত নামা পরিবহনের চাকায় পিষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এস আই) আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্ত করার চেষ্টা হচ্ছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















