লালমনিরহাটে সোনালী অতীত ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ রমজান) লালমনিরহাট আলোরুপা কমিউনিটি সেন্টারে সোনালী অতীত ক্লাব লালমনিরহাটের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সোনালী অতীত ক্লাব লালমনিরহাটের সভাপতি আঃ হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোনালী অতীত ক্লাব ঢাকার সভাপতি ও জাতীয় দলের সাবেক খেলোয়াড় মোসাব্বের হোসেন। বিশেষ অতিথি ছিলেন সোনালী অতীত ক্লাব লালমনিরহাটের নির্বাহী সদস্য এ কে এম মমিনুল হক।
এ সময় সোনালী অতীত ক্লাব লালমনিরহাটের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাডলা, সদস্য মনসুর আলী, গোলাম রব্বানী, আবুল কালাম বকুল ও মাহবুব আলম লিকুসহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 
















