মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে একইসঙ্গে জমজ বোনের সাফল্য

Oplus_131072

অত্যান্ত মেধাবী শিক্ষার্থী জুবাইরা আক্তার তয়া ও হুমাইরা আকতার তুবা। তারা জমজ দুই বোন। এবার জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে। মুখ উজ্জ্বল করেছে বাবা-মা, শিক্ষক ও এলাকাবাসীর।

গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে একসঙ্গে সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করে।

উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের কম্পিউটার ব্যবসায়ী মোরশেদ হাসান ও তহমিনা আকতার দম্পতির জমজ মেয়ে তারা।

এই মেধাবী শিক্ষার্থী তয়া-তুবা বলে, একইসঙ্গে জুনিয়ন বৃত্তি পরীক্ষায় সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পাওয়ায় আমরা সবাই খুশি। আগামীতে যেন নিজেদের ও বাবা-মার স্বপ্ন পূরণ করতে পারি এজন্য সবার কাছে দোয়া প্রত্যাশী।

বাবা-মা ও পরিবারের প্রত্যাশা, তয়া-তুবা শিক্ষার ধারাবাহিক সাফল্য ধরে রেখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে এবং সামাজের ইতিবাচক ভূমিকা রাখতে পারে এ কামনায় করেন তারা।

সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলী বলেন, দুই বোনের লেখাপড়ার প্রতি আগ্রহ ও নম্র আচরণ প্রশংসনীয়। তারা শুধু মেধাবী নয়, চরিত্র গঠনেও সচেতন। আগামীতেও তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করছি।

উল্লেখ্য, ইতিপূর্বে সাদুল্লাপুরের জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তয়া ও তুবা।

সাদুল্লাপুরে একইসঙ্গে জমজ বোনের সাফল্য

প্রকাশের সময়: ০২:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬