মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন উদ্ধার করলো হাকিমপুর থানা পুলিশ 

প্রযুক্তি ব্যবহার একঘণ্টার প্রচেষ্টায় চুরি যাওয়া  শাওমি মোবাইল ফোন উদ্ধার করে দিলো দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানা পুলিশ। খোয়া যাওয়া ফোন ফিরে পেয়ে মহাখুশি নাহিদ সরকার।
শনিবার (২৮ আগস্ট) রাত ১১ টায় হিলি চুড়িপট্টি এলাকা থেকে প্রযুক্তির মাধ্যমে মোবাইলটি উদ্ধার করে তার হাতে তুলে দেন পুলিশের এসআই জুয়েল রানা ও এসআই মাহামুদুন্নবী।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, শনিবার রাত ১০ টায় হিলির পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার মৃত মনছের আলী সরকারের ছেলে নাহিদ সরকার আমাকে মৌখিক অবগত করেন, দুইদিন আগে তার শাওমি মোবাইল ফোনটি চুরি হয়ে গেছে। তার ধারনা হিলির কোথাও মোবাইলটি রয়েছে। বিয়ষটি জানার পর আমি থানার এসআই জুয়েল রানা ও এসআই মাহামুদুন্নবীকে মোবাইল ফোনটি উদ্ধারের নির্দেশ দেয়। এসময় তারা প্রযুক্তি ব্যবহার করে হিলির চুড়িপট্টি এলাকা হতে একঘণ্টা অভিযানে শাওমি ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়। পরে উদ্ধারকৃত  মোবাইলটি মালিক নাহিদ সরকারের হাতে তুলে দেন তারা।
মোবাইল ফোনটি ফিরে পেয়ে আনন্দে নাহিদ সরকার বলেন, মোবাইলটি আমি চিন দেশ থেকে এনেছিলাম। অনেক দামি এবং মুল্যবান অনেক কিছু ফোনটিতে রয়েছে। দুইদিন থেকে বহু চেষ্টা করেছি মোবাইলটির সন্ধানের জন্য। আমি ধন্যবাদ জানায় হাকিমপুর থানার ওসি সাহেব এবং উদ্ধার কাজের এসআই জুয়েল রানা ও এসআই মাহামুদুন্নবীকে। তিনারা অল্প সময়ের মধ্যে আমার খুব শখের মোবাইল ফোনটি উদ্ধার করে দিয়েছেন।

প্রকাশের সময়: ০৬:১২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১